ক্রিকেট

পাকিস্তান সিরিজের সব ম্যাচই মিরপুরে

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা ট্রফি হাতে, মিরপুরে সিরিজের ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা মিরপুরে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ট্রফি হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ দল। লঙ্কা সফর শেষে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজ খেলবে টিম টাইগার্স। সিরিজের সব ম্যাচই গড়াবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বুধবার আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বিসিবির অনুরোধে সাড়া দিয়ে আইসিসির এফটিপির বাইরের সিরিজটি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।

আগামী ১৬ জুলাই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০ জুলাই প্রথম টি-টুয়েন্টি দিয়ে সিরিজ গড়াবে। ২২ জুলাই দ্বিতীয় এবং ২৪ জুলাই তৃতীয় শেষ টি-টুয়েন্টি খেলবে দুদল। মিরপুরে সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গত মাসের শেষদিকে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। পাঁচটি টি-টুয়েন্টি খেলার কথা থাকলেও ভারত-পাকিস্তান সংঘাতের কারণে তিন ম্যাচে নেমে আসে। সিরিজে সালমান আগার দলের কাছে সব ম্যাচেই হেরে যায় লিটন দাসের দল।

বিষয়:টি-টুয়েন্টি পাকিস্তান-বাংলাদেশ বিসিবি মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…