চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিমলা চুক্তি বাংলাদেশের ন্যায়বিচারের দাবি মুছতে ব্যর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের ন্যায়বিচারের জন্য সিমলা চুক্তি স্বাক্ষরকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি ‘সিমলা চুক্তি’ এবং পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের মাধ্যমে সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন।

সম্প্রতি দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসে এ দাবি করেছেন তিনি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।

১৯৭২ সালের ২ জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন। এর উদ্দেশ্য ছিল ভারত-পাকিস্তান যুদ্ধ-পরবর্তী সম্পর্ক স্থিতিশীল করা। এতে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ, যুদ্ধবিরতি স্থায়ী রূপ দেওয়া, সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধবন্দিদের ফেরত দেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত হয়। তবে এতে স্থান পায়নি বাংলাদেশের কোনো স্বার্থ।

Banglabid

ভারতের জন্য এটি ছিল যুদ্ধজয়ের কূটনৈতিক সুরক্ষা। পাকিস্তানের জন্য হারানো মর্যাদা ফিরে পাওয়া ও বন্দি সেনাদের মুক্তি। কিন্তু বাংলাদেশের জন্য এই চুক্তি কোনো কিছুই আনেনি।

বাংলাদেশ তখন সদ্য স্বাধীন- কিন্তু সিমলা চুক্তি ঢাকাকে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পন্ন হয়। ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি, পাকিস্তানে আটকে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসন, কিংবা যুদ্ধের ক্ষতিপূরণ- এসব মৌলিক প্রশ্ন একেবারেই উপেক্ষিত হয়।

এই কারণেই সরকার আজও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর মনে করে। পাকিস্তান সিমলা চুক্তির দোহাই দিলেও বাংলাদেশ কখনও সেটিকে গ্রহণ করেনি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সত্যিকারের কূটনৈতিক সম্পর্ক সম্ভব হবে কেবল তখনই, যখন পাকিস্তান প্রকাশ্যে ১৯৭১ সালের গণহত্যা স্বীকার করবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে।

Reneta

রোববার ঢাকায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেন, বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রত্যাশা করে, তারা যেন গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করে। এছাড়া এখনও যেসব মানুষ পাকিস্তানে আটকে আছে তাদের ফিরিয়ে আনে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেয়।

তৌহিদ হোসেন বলেন, অতীতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আটকে ছিল। এখন আমরা সেগুলো স্বাভাবিক করার চেষ্টা করছি।

অতএব, সিমলা চুক্তি হয়তো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক রূপরেখা গড়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের ন্যায়বিচারের দাবি আজও অমীমাংসিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-বাংলাদেশসিমলা চুক্তিসিমলা চুক্তি ও বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পরবর্তী
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের ফুটবল দলের গোলের মুহূর্ত, নেপালকে হারানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরভী-থুইনুয়ে-রাবেয়ার গোলে নেপালকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT