বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার ২ নভেম্বর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নভেম্বর মাসের দাম ঘোষণা করা হবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিইআরসি।
বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার বিকেল ৩টায় কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে, গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।







