অর্থনীতি

এবার অটোগ্যাসের দাম বাড়ল

এবার অটোগ্যাসের দাম বাড়ল

ছবি: সংগৃহীত

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি ৮৪ টাকা করা হয়েছে যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

রোববার (৪ অক্টোবর) এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে।

এদিন সন্ধ্যা ৬টা থেকে থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এদিকে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে এক হাজার ৮৩৭ টাকায়।

বিষয়:অটোগ্যাস এনার্জি রেগুলেটরি কমিশন দাম বাড়ল বিইআরসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…