চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে নটরডেম কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল নটরডেম কলেজের পুনর্মিলন ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান।

গত ২৯ অক্টোবর সিডনি শহরের ব্ল্যাকটাউন এলাকার বোম্যান হলে এই জমকালো আয়োজনে সিডনি, মেলবোর্ন ,ব্রিসবেন , এডিলেড, পার্থ ও ক্যানবেরা থেকে কলেজটির সাবেক ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে নটরডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও (সি এস সি) সেখানে যোগ দেন। সেই সাথে আরও যোগ দেন পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও বিভাগীয় প্রধান সুশান্ত কুমার সরকার এবং ইংরেজী বিভাগের সাবেক শিক্ষিকা নাহিদা সুলতানা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনের যাত্রা শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাদার হেমন্ত পিউস রোজারিও। সেই সাথে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষক সুশান্ত কুমার সরকার আর নাহিদা সুলতানা। শুভেচ্ছা আর ধন্যবাদ প্রদান করেন নটরডেম কলেজ অ্যালুমনাই অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সায়মন হোসেন। সব ইসি কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন বর্তমান সেক্রেটারি। নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েসান অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি ডাঃ সাজিদুল ইসলাম তার বক্তব্যে এসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দুপুরের মধ্যাহ্নভোজ এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নানা-নাতির রম্য গম্ভীরার মাধ্যমে দর্শকদের আনন্দ দেবার পাশাপাশি সামাজিক একটি বার্তা দেবার প্রয়াস ছিলো লক্ষ্যনীয়। সাবেক ছাত্ররা গান ও কবিতা পাঠ করেন। শেষে ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ সিডনির স্থানীয় ব্যান্ড ‘ট্রিও’ এর আয়োজনে মনোজ্ঞ ব্যান্ড সঙ্গীত। সাবেক ছাত্ররা এই সময় নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন।

চমৎকার একটি দিনের এভাবেই পরিসমাপ্তি হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ হয় আর ভবিষ্যতে আরও বিশাল পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে প্রকাশ করেন বর্তমান ইসি কমিটির সদস্যবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নটরডেমনটরডেম কলেজপুনর্মিলনসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT