চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রটারডাম থেকে এবার সিডনিতে বাংলাদেশি ‘মাস্টার’!

৭৩তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে সুমিতের ছবি ‘মাস্টার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
বিনোদন
A A

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ৭৩তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘ফিচার্স’ বিভাগে ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মাস্টার’ নির্মাতা জানিয়েছেন, এ বছর সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে আসগর ফারহাদি, আন্দ্রে জভিয়াগিনৎসেভ এবং ক্রিস্টিয়ান মুঞ্জিউর মতো বিশ্বখ্যাত নির্মাতাদের কান-ফেরত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। অন্যদিকে, উৎসবের ‘ফিচার্স’ বিভাগটি সাজানো হয় বিশ্বজুড়ে বিভিন্ন উৎসবে সারাবছরের সবচেয়ে আলোচিত এবং শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্রগুলো নিয়ে। এই আকর্ষণীয় বিভাগেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘মাস্টার’ ।

একই বিভাগে আরও প্রদর্শিত হবে রাফায়েল ম্যানুয়েল পরিচালিত বার্লিনালে এবং সানড্যান্স জয়ী আলোচিত ছবি ‘ফিলিপিনানা’। এর আগে এই উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ (২০২১) এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ (২০২২)।

‘মাস্টার’ সিনেমাটি নিয়ে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রাম টিম তাদের অফিসিয়াল রিভিউতে জানিয়েছে,“রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় এই সিনেমাটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নির্মিত। এর উজ্জ্বল কালার প্যালেট গল্পের ভেতরের অন্ধকার দিকগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলে। নাসির উদ্দিন খান এবং আজমেরী হক বাঁধনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”

১২৬ মিনিট দৈর্ঘ্যের ‘মাস্টার’ সিনেমাটি রাজনীতি, শ্রেণি সংঘাত ও মানবিকতার এক জটিল আখ্যান । গল্পের কেন্দ্রে রয়েছেন জহির (নাসির উদ্দিন খান) নামের একজন আদর্শবান শিক্ষক, যিনি পরিস্থিতির চাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ক্ষমতার স্বাদ পাওয়ার পর নিজের বিবেক, জনমানুষের প্রত্যাশা এবং দুর্নীতির চক্রের মাঝে পড়ে জহিরের বদলে যাওয়ার গল্পই এখানে উঠে এসেছে ।

‘মাস্টার’-এর সম্পাদনা করেছেন অস্কার মনোনয়নপ্রাপ্ত ছবির সম্পাদক ও একাডেমি মেম্বার ক্রিস্টান স্প্রাগ এবং সংগীত পরিচালনা করেছেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক তাইওয়ানিজ কম্পোজার হাও টিং শি । ছবিটির কালার গ্রেডিং ও সাউন্ড মিক্সিং সম্পন্ন হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ও বুসানের বিশ্বমানের স্টুডিওতে । ‘স্নোপিয়ার্সার’-এর সম্পাদক স্টিভ এম. চো এবং ‘বার্নিং’ সিনেমার শব্দ ডিজাইনার হান ম’হুয়ানের তত্ত্বাবধানে কাজ করেছেন বাংলাদেশের শব্দ সম্পাদক শৈব তালুকদার ও পরিচালক সুমিত ।

Reneta

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান । এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম । বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করেছে ‘মাইপিক্সেলস্টোরি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআমিনুর রহমান মুকুলজাকিয়া বারী মমতাসনোভা তামান্নাফজলুর রহমান বাবুমাস্টারমাহমুদ আলমরটারডামলিড বিনোদনশরীফ সিরাজসিডনিসিডনি ফিল্ম ফেস্টিভালসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT