নির্বাচন নিয়ে ৩ দিনের ছুটির প্রজ্ঞাপনটি সঠিক নয়

বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসের ছবি, যেখানে বাংলায় লেখা ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৫-৮ জানুয়ারি সরকারি ছুটি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান।
তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে শুধু ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
চ্যানেল আইকে সোনিয়া হাসান বলেনে, প্রজ্ঞাপনের স্বাক্ষরটি আমার নয়। চার দিনের ছুটি বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে তা ঠিক নয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






