চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে প্রস্তুতিতে বাজে মাঠ দেয়া হয়েছে বাংলাদেশকে, তবে আত্মবিশ্বাসী কোচ

এএফসি এশিয়ান কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংয়ে বাংলাদেশ ফুটবল দল

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ঢাকায় হংকং, চায়নার বিপক্ষে তীরে এসে ডোবে বাংলাদেশ। বাঁচামরার লড়াইয়ে শেষ মিনিট পর্যন্ত হংকংয়ের সাথে ৩-৩ সমতায় থাকা ম্যাচে গোল হজম করে বসে জামাল ভূঁইয়ার দল। ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে পৌঁছে গেছে বাংলাদেশ। খেলার আগে প্রস্তুতি মাঠের বাজে অবস্থা এবং মাঠ থেকে হোটেলের দূরত্বের কথা জানালেন মিডফিল্ডার সোহেল রানা। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বাফুফের ভিডিও বার্তায় সোহেল রানা বলেছেন, ‘দেখেন, আমরা এখানে আছি তাই এই জিনিসটা আমাদের ফেস করতে হবে, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কারণ আমাদের কালকে যখন অনুশীলনের জন্য মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে প্রায় একঘণ্টার বেশি দূরত্ব ছিল। মাঠের কথা কী বলবো, মাঠ খুব বাজে ছিল। মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমাদের সাথে এরকম করবে। আজকেও একই, আমরা যে মাঠে ট্রেনিং করেছি সেই মাঠেও একই অবস্থা। আমরা এটা আসলে ওভাবে নিচ্ছি না, খেলার সাথে মেলাতে চাচ্ছি না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে।’

‘আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের আসলে দেখেন, বাংলাদেশে ম্যাচ খেলার পর তেমন রিকভারি সেশন পাইনি। চাচ্ছি যে হংকংয়ে তাড়াতাড়ি এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে। এটাই আমাদের লক্ষ্য। পরের ম্যাচ আমরা কীভাবে খেলবো বা আমাদের কী প্ল্যানিং থাকবে বা আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যে আমাদের ভুলগুলো যেন আমরা পরবর্তী ম্যাচে না করি। সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস।’

কোচ ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের বেশিরভাগ সময় গেছে ভ্রমণে। ঢাকা থেকে আসতে হয়েছে, রিকভারির একটা ব্যাপার আছে। তার উপরে ট্রেনিং গ্রাউন্ড থেকে হোটেলের দূরত্ব অনেক। আমরা কালকে বিশ্রাম নিতে পেরেছিলাম, আমাদের হোটেলটা ভালো ছিল। আমাদের কালকে একটা ভালো সেশন গেছে। আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’

‘আমাদের সাথে হামজা আছে, যিনি একজন অধিনায়ক, মাঠে এবং মাঠে বাইরেও। আমাদের জামাল, তপু, সোহেল আছে, সবার মধ্যেই অধিনায়কত্ব আছে। আগের ম্যাচ আমদের পরিকল্পনা মতোই ছিল, কিন্তু জানেন আমরা কিছু ভুল করেছি। আক্রমণ এবং রক্ষণ ভালো করেছিল। যাই হোক, আমরা মাঠে লড়বো জেতার জন্য।’

‘সামিত অনেক ভালো খেলেছে। প্রথম ম্যাচের প্রায় ২৪ ঘণ্টা আগে সে আমাদের সাথে যোগ দিয়েছে, তবুও সে খুব ভালো করেছে। অনেক ম্যাচ খেলেই সে এখানে, আশা করি পরের ম্যাচের জন্য ফিট থাকবে।’

Reneta

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হংকং, চায়নার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। ঢাকায় প্রথম লেগে ৪-৩ গোলের হার দেখতে হয়েছে জামালদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি এশিয়ান কাপজামালবাংলাদেশলিড স্পোর্টসসোহেল রানাহংকংহাভিয়ের ক্যাবরেরাহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT