চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সাথে খেলে টিকিটের অর্থ গাজায় দেবে নরওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উপর হামলায় আর উদাসীন থাকবে না নরওয়ে ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ম্যাচের টিকিট বিক্রির অর্থ তারা গাজায় বসবাসরত জনগণের জন্য দেবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১১ অক্টোবর অসলোতে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরায়েল।

নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে, গাজায় মানবিক দুর্দশার প্রতি উদাসীন থাকতে পারে না তারা এবং ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা থেকে পাওয়া যেকোনো অর্থ গাজায় দান করবে।

ফেডারেশনটির সভাপতি লিস ক্লেভেনেস মঙ্গলবার বিবৃতি দিয়েছেন। বলেছেন, ‘গাজায় বেসামরিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে যে মানবিক দুর্ভোগ এবং অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের শিকার হচ্ছে, তার প্রতি আমরা বা অন্যকোন সংস্থা উদাসীন থাকতে পারি না।’

Banglabid

‘আমরা এই অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করতে চাই যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচায় এবং মাঠে সক্রিয়ভাবে থেকে জরুরি সহায়তা প্রদান করে।’

ফেডারেশনটি বলেছে, তারা খেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উয়েফা এবং স্থানীয় পুলিশের সাথে কাজ করছে। অতিরিক্ত নিরাপত্তার কারণে ৩,০০০ টিকিট ধারণক্ষমতায় সীমিত থাকবে ভেন্যু। জাতীয় দলের খেলায় সাধারণত ২৬,০০০ দর্শক থাকে মাঠটিতে, দর্শক অনেক কম রাখা হবে।

বুধবার এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলি ফুটবল ফেডারেশন নরওয়ের প্রতি বার্তা দিয়েছে। ২০২৩ সালে হামাসের হামলা এবং জিম্মি করার নিন্দার আহবান জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। কোন সন্ত্রাসী সংগঠনে অর্থ স্থানান্তর করা হচ্ছে কিনা সেবিষয় নিশ্চিত হওয়ার জন্য নরওয়েজিয়ানদের প্রতি আহবানও জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন।

Reneta

২০২৩ থেকে নিরাপত্তা জটিলতায় ইসরায়েল কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে না। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ যেটি ইসরায়েলে হওয়ার কথা ছিল, হয়েছে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরিতে। সে ম্যাচে নরওয়ে জেতে ৪-২ গোলে।

৪ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নরওয়ে। ৩ ম্যাচে দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে ইসরায়েল। ২ ম্যাচে একজয় ও এক হারে গ্রুপটির তৃতীয় স্থানে আছে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইইসরাইলগাজানরওয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে লাওসের পথে আফঈদা-স্বপ্নারা

পরবর্তী

এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস

পরবর্তী
উপদেষ্টা পরিষদে এনবিআর সংশোধনী অধ্যাদেশের পাসের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস

প্রাচীন নৃত্যশিল্পীর মুখের ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে মেলেনি মায়ের দেহ, পূজার হৃদয়ে শুধু স্মৃতি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT