ফুটবল

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

নরওয়ে কোচ আনচেলত্তি ফুটবল ম্যাচে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে ফুটবল দলের কোচ আনচেলত্তি মাঠে নির্দেশনা দিচ্ছেন, পাশে খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। গ্রুপপর্বে দুর্দান্ত খেলার পর নকআউটের রাউন্ড ৩২ও পার করেছে। শেষ ষোলোয় প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের বিপক্ষে নামার আগে কোচ কার্লো আনচেলত্তির দিকে হুমকির তির ছুঁড়েছেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দিকে মজার ছলে এক সতর্কবার্তায় নরওয়ে কোচ স্টালে সোলবাকেন বলেছেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি আপনার দিকে।’

শেষ ষোলোয় ৫ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে নামবে দুদল। এপর্যন্ত দুদলের চারবারের দেখায় দুটি জয় নরওয়ের। দুই ম্যাচে ড্র, কোন জয় নেই ব্রাজিলের।

১৯৯৮ সালের পর প্রথমবার নকআউট পর্ব পার করা নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডও বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এমন একটি রাত যা সারাজীবনেও ভোলার নয়।’

৪৮ দলের বিশ্বকাপে রাউন্ড ৩২এ আমাদ দিয়ালোর আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে ষোলোয় এসেছে নরওয়ে।

বিষয়:আইভরি কোস্ট আনচেলত্তি নরওয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…