ইসরায়েলে হামাসের হামলায় সম্প্রতি হামাসকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠছে নর্থ কোরিয়ার দিকে। গাজায় হামাসের কাছে নর্থ কোরিয়ার তৈরি এ-৭ হাই-এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন রকেটের ছবি প্রকাশ করে সাউথ কোরিয়ার গণমাধ্যম। একই দাবি করেছে সাউথ কোরিয়া সংস্থা ইয়ুনিহাপ, কোরিয়া টাইমস এবং কেবিএস। আর তাতেই ইসরাইলে হামলার পেছনে নর্থ কোরিয়ার হাত আছে কী না এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।






