চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘নোনাজলের কাব্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

আসছে শুক্রবার (২৬ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নোনাজলের কাব্য’। রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহ ছাড়াও নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের দর্শক প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।

নোনাজলের কাব্য’র অফিশিয়াল ফেসবুক থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে ‘ফ্রেশ’ নিবেদিত ‘নোনাজলের কাব্য’ সিনেমাটি একযোগে স্টার সিনেপ্লেক্স-এর সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ) এবং সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ সবার জন্য প্রদর্শিত হবে।

গেল মাসেই প্রকাশিত হয়েছে ‘নোনাজলের কাব্য’র ট্রেলার। প্রায় দুই মিনিটের এই ট্রেলারে সাগর পাড়ের মানুষের সংগ্রাম, জেলেদের কথা,  প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার ক্ষমতা। সেই সঙ্গে জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারের বিষয়টিও ট্রেলারে দারুণভাবে উঠে আসে।

সিনেমাটি নিয়ে নির্মাতা আগেই জানিয়েছেন, ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সাংস্কৃতিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। এরইমধ্যে তার গাওয়া একটিও গানও উন্মুক্ত হয়েছে, পাচ্ছে প্রশংসাও।

কলকাতা চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘নোনাজলের কাব্য’ বুসান, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, এবং প্রশংসিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাঅশোক ব্যাপারিআমিনুর রহমান মুকুলতাসনুভা তামান্নাতিতাস জিয়ানোনাজলের কাব্যফজলুর রহমান বাবুরেজওয়ান শাহরিয়ার সুমিতরোজি সিদ্দিকীলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT