প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন স্থানীয় সরকার নির্বাচনে। এতে অপরাধে যুক্ত নন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নির্দলীয়ভাবে স্থানীয় নির্বাচন তৃণমূলে বিভাজন কমাবে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। তবে নির্বাচনে এসে সহিংসতা করলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা আরও কোণঠাসা হবেন বলে মত রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমানের।






