আদালত

এসি না থাকা স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ: হাইকোর্ট

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট ভবনের সামনে ফুলের বাগান ও পরিষ্কার পরিবেশ, দেশের আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান তাপপ্রবাহের প্রেক্ষাপটে এসি না থাকা দেশের সব স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে এসি থাকা স্কুল-মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের (এ লেভেল ও লেভেল) শিক্ষাপ্রতিষ্ঠান এই আদেশের আওতামূক্ত থাকবে।

হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা নিয়ে সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মনির উদ্দিন। এরপর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।

বিষয়:তাপপ্রবাহ স্কুল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…