চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:৫১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ছবি ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দীন মন্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর দিদ্দিক, মাহাবুব আলম, যুব নেতা সোহেল নিশাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, দেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিনাজপুরের মেয়ে। কিন্তু তিনি কোন নির্বাচনে দিনাজপুর থেকে অংশ গ্রহণ করেননি। আবার তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন কোন নির্বাচনে তিনি পরাজিত হননি। এই নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন। রেকর্ড সংখ্যক ভোট দিয়ে খালেদা জিয়াকে দিনাজপুরের মানুষ বিজয়ী করবেন। সাধারণ মানুষের মুখে হাসি ফোঁটাবেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে পৃথক তিনটি উপজেলা থেকে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা।

Reneta

বিরামপুর উপজেলা, নবাবগঞ্জ উপজেলা ও ঘোড়াঘাট উপজেলা থেকে এই তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াচেয়ারপার্সনজাতীয় সংসদ নির্বাচনদিনাজপুর-৩ আসনবিএনপিমনোনয়নপত্র সংগ্রহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT