বিনোদন

নিজের মতো গান নিয়ে ফিরলেন নদী

প্রাকৃতিক পরিবেশে নারী মডেল, সবুজ গাছপালা ও ফুলের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে নারী মডেল, সবুজ গাছপালা ও ফুলের পটভূমিতে, সুন্দর ও শান্তিপূর্ণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী শ্রোতাদের জন্য নতুন একক গান ‘তুমিহীনা’ নিয়ে এলেন। ১০ ডিসেম্বর গানটি মুক্তি পেয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। সহযোগী হিসেবে ছিলেন হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন দু’জনেই। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন, আর রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ। ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়েছেন নদী নিজেই।

‘তুমিহীনা’ গানটি নিয়ে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন শিল্পী। তিনি বলেন,“নানা কারণে অনেক সময় নিজের মতো গান করা হয়ে ওঠে না। কিন্তু এবার পুরোপুরি নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই গানটি করেছি।”

নদী জানান, তিনি দীর্ঘদিন ধরেই গান লেখা ও সুর করার কাজ করছেন। কিন্তু তার ভেতরের আসল সৃজনী ইচ্ছা অনুযায়ী কোনো গান তৈরি করা হচ্ছিল না। “এই গানটিতে কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট থেকে ভিডিও—সবকিছুতেই আমার ভালো লাগা ফুটে উঠেছে। নিজের মতো একটি গান করতে পেরে সত্যিই আনন্দিত।”

গানটির ভিন্ন আঙ্গিক প্রসঙ্গে তিনি বলেন,“সম্ভবত সবার কাছে ভালো লাগবে না। কিন্তু আমি এমন গানই সবসময় করতে চেয়েছি। যেকোনো গান যদি আমার ব্যক্তিত্বের সঙ্গে না মেলে, তাহলে আমি গান গাইতে আগ্রহ পাই না। ‘তুমিহীনা’ পুরোপুরি আমার মতো।”

শ্রোতাদের উদ্দেশে তিনি আরও বলেন,“শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন শ্রোতারা। আমার খুব পছন্দের একটি কাজ এটি। সবাই শুনবেন, মতামত জানাবেন।”

ইউটিউব ছাড়াও গানটি বর্তমানে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি–বিদেশি বেশ কয়েকটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে।

বিষয়:মৌমিতা তাশরিন নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…