বিনোদন

নদীর ‘মন মানে না’

আধুনিক পোশাক পরা নারী, সুন্দর চেহারা, লাল শাড়ি, ঝুলন্ত কানের দুল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সুন্দর লাল শাড়ি পরা, ঝুলন্ত কানের দুল সহ, আধুনিক পোশাক ও সাজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ প্রজন্মের সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদীর নতুন গান প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার ৭ মার্চ মুক্তি পেলো তার ‘মন মানে না’ নামে নতুন গান।

গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান।

নদী তার নতুন এই গান প্রসঙ্গে বললেন, মৌলিক গানের ক্ষেত্রে আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। ‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাতার’, ‘দেশি গার্ল’সহ আরও বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

বিষয়:নদী মৌমিতা তাশরিন নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…