চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১২:০৭ অপরাহ্ণ ১২, মে ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

সৌদি আরবে ‘বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দা’ সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছরের সফল মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রমের ধারাবাহিকতা এবং প্রবাসীদের ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে উপস্থিত নীতি-নির্ধারক ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনকে আগামী মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত করা হয়।

দীর্ঘ ২৫ বছর যাবৎ সৌদি আরবের বিভিন্ন প্রদেশে কর্মরত ফেনী লক্ষীপুর ও নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি লালন, অবৈধ প্রবাসীদের বৈধকরণে সহযোগিতা, অসহায় দরিদ্র প্রবাসীদের আর্থিক সহযোগিতা, মৃত প্রবাসীদের দেশে প্রেরণ সহ সামাজিক সুরক্ষা প্রবাসী নোয়াখালী বাসীদের মধ্যে ঐক্য সহ নিজেদের ভেদাভেদ এর ঊর্ধ্বে উঠে একে অপরকে সহযোগিতা এবং বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ‘বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দা’ সংগঠনটি।

সভায় উপস্থিত সভায় উপস্থিত সবাই তাদের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবনির্বাচিত কমিটির সমিতি সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জানান, আসন্ন ঈদুল আযহার পর “নোয়াখালী উৎসব” অনুষ্ঠিত হবে। যেখানে নোয়াখালী অঞ্চলের প্রবাসীরা ছাড়াও সৌদি আরবে বসবাসরত অন্যান্য অঞ্চলের প্রবাসীদের নিশ্চিত করা হবে।

তারা জানান, “এই উৎসব শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি প্রবাসের মাটিতে বৃহত্তর নোয়াখালীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য মিলনমেলা ও শক্তিশালী প্ল্যাটফর্ম।”

সভায় আরও বলা হয়, প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Reneta

সভায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ইউসুফ খান, সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের প্রেসিডেন্ট আবদুর রহমান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ওয়াজিউল্লাহ মিয়া, মক্কার হোটেল ব্যবসায়ী বিলাল হোসেন, বিডি ফুড এর কান্ট্রি ডিরেক্টর এ কে এম শাহজাহান সিরাজী, ইউনিটি ফুড প্রোডাক্টের ডিরেক্টর সাইফুল ইসলাম মঞ্জু, ড. আকবর আলী, মোহাম্মদ শাহজাহান, আলমগীর হোসেন, শাখাওয়াত হোসেন, শাহাদাত হোসেন, মঞ্জুর হাসান আলভী, আনোয়ার হোসেন রাজু, মোজাম্মেল হোসেন, জামাল উদ্দিন স্বপন, কামাল উদ্দিন সুমনসহ বাহার উদ্দিন বকুল সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে জেদ্দা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসী ভাই-বোনদের পরিবার-পরিজনসহ এই আনন্দঘন মিলনমেলায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালী সমিতির নির্বাচনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT