চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে সুমন-মহিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৪
জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের নেতৃস্থানীয় দুই সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরাম’ (এনজেএফ) এর ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েজ অব বাংলাদেশ ২৪.কম-এর সম্পাদক জিয়াউল কবির সুমন এবং বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন মহিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

১৭ মার্চ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনাররা হলেন- বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী ও এএসএম হানিফ। তিন সদস্যের কমিশন সর্বসম্মতিক্রমে মঙ্গলবার এ কমিটির অনুমোদন দেয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোহাম্মদ একরামুল হক সায়েম (এটিএন বাংলা) ও মো. রফিক উল্লাহ (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান (আজকের সংবাদ), অর্থ সম্পাদক মো. রাজিব উদ-দৌলা চৌধুরী (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক তাওহীদ আলম মিথুন (যমুনা টিভি), দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন হৃদয় (গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সওবিয়া সালসাবিল (এশিয়ান টেলিভিশন), তথ্য প্রযুক্তি সম্পাদক মো. নাজমুল ইসলাম তানিম (আজকের পত্রিকা)।

Banglabid

কার্যনির্বাহী সদস্যরা হলেন: মো. এরশাদ উল্লা লিটন (নিরাপদ নিউজ.কম), মহিউদ্দীন আহমেদ (দেশ টিভি), উম্মুল ওয়ারা সুইটি (দেশ রূপান্তর), ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সাঈদুল হোসেন সাহেদ (সরাসরি), হাসান মাহমুদ (এনটিভি), হেদায়েত উল্লাহ সীমান্ত (এস এ টিভি), আব্দুল মালেক (মানিক মিয়াজি) (চ্যানেল টিটি), মিজানুর রহমান (ভোরের কাগজ), মো. সামছুদ্দিন আহমেদ (ইত্তেফাক), মুস্তফা মনওয়ার হাসেম (গ্লোবাল টিভি)।

উল্লেখ্য, ২০১২ সালে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম, ঢাকা গঠন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্নালিস্টনোয়াখালীনোয়াখালী জার্নালিস্ট ফোরামসভাপতিসাধারণ সম্পাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT