চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিল শান্তর রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে চলতি আসরে হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য সরকারের ফিফটিতে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়াইয়ের পূঁজি পেয়েছিল দলটি। মুহাম্মদ ওয়াসিমের ৬০ রানের ঝড়ো ইনিংসে শেষঅবধি টানা ষষ্ঠ হার দেখেছে। ৪ উইকেটে জিতে টেবিলে তিনে উঠেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় টসে জিতে নোয়াখালীকে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে দলটি। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী। আসরে ৫ ম্যাচে তাদের চতুর্থ জয়, ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে। সমান পয়েন্টে রানরেটে এগিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস এবং দুইয়ে রংপুর রাইডার্স।

রানতাড়ায় নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও মুহাম্মদ ওয়াসিম। উদ্বোধনীতে দুজনে ৪৭ রান তোলেন। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে ২১ রানে তানজিদ আউট হলে জুটি ভাঙে। ৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ৩ বলে ১ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।

১০৫এ রানআউটে ওয়াসিম ফিরলে তৃতীয় উইকেট হারায় রাজশাহী। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৬০ রান করে যান সংযুক্ত আরব আমিরাত ব্যাটার। দলীয় ১১৬ রানে মুশফিকুর রহিম আউট হন, ২২ বলে ১৯ রান করে। ১২৭ রানে ইয়াসির আলির উইকেট হারায় দলটি। ৬ বলে ৯ রান করেন ইয়াসির।

জয় থেকে ১ রান দূরে ৯ বলে ৮ রান করা এসএম মেহেরব হোসেন আউট হন। পরে রায়ান বুর্লকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন তানজিম। জিম্বাবুয়ে ব্যাটার ১৮ বলে ১৯ এবং তানজিম ২ বলে ১ রানে অপরাজিত থাকেন।

নোয়াখালীর হয়ে মেহেদী হাসান রানা ৩ উইকেট নেন। হাসান মাহমুদ ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।

Reneta

এর আগে ভালো শুরু পায় নোয়াখালী। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু তোলেন ৫৭ রান। দীপু ২৮ বলে ৩০ রানে ফিরলে জুটি ভাঙে। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী। মাজ সাদাকাত ফেরেন ১৩ বলে ৭ রানে।

দলীয় ১২৩ রানে সৌম্যর উইকেট হারায় দলটি। ৬ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন বাঁহাতি তারকা। ১৩৯ রানে মোহাম্মদ নবী আউট হন। আফগান অলরাউন্ডার ১ চার ৩ ছক্কায় ২৬ বলে ৩৫ রান করেন। ১৫০ রানে মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রানে ফেরেন।

হায়দার আলি ও জাকের আলি অনিক ইনিংস শেষ করেন। হায়দার ৬ বলে ৩ এবং জাকের ১ বলে ১ রান করেন।

রাজশাহী বোলারদের মধ্যে রিপন মণ্ডল ২ উইকেট নেন। বিনুরা ফের্নান্দো, নাজমুল হোসেন শান্ত ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালী এক্সপ্রেসবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজয়ী নাজমুন নাহারের চোখে ভেনেজুয়েলা যেমন

পরবর্তী

বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, বিক্রি-সরবরাহ স্বাভাবিকে যা বলছে বিইআরসি

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT