চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদেশি মদসহ যুবক আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইমাম হাসান ফাহাদ নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার রাতে দেওটি ইউনিয়নের কাড়িহাটি পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হাসান ফাহাদ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

সে মাদক ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাংসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানা যায়।

র‌্যাব জানায়, ইমাম হাসান ফাহাদ আর্থিকভাবে লাভোবান হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ফেনী ও কুমিল্লা জেলা থেকে বিদেশিসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ পাইকারি ক্রয় করত। পরবর্তীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে ওই মদগুলো খুচরা মূল্যে সে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তার অবস্থান শনাক্ত করে কাড়িহাটি পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার জিম্মায় থাকা ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক ঘটনায় তার বিরুদ্ধে থানা বেশ কয়েকটি মামলা রয়েছে। থানার মাধ্যমে রোববার সকালে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশি মদযুবক আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT