চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উৎসব’-এর হাইপ তুঙ্গে, সিনেপ্লেক্সে শো বাড়ানোর দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১১, জুন ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি দর্শকরা সিনেমা হলে উৎসবের আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রেক্ষাগৃহগুলোতে যেন সত্যিই এক উৎসবের আমেজ! ‘তাণ্ডব’-এর জয়জয়কারের মধ্যেও ‘উৎসব’ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক! মুক্তির পর থেকেই প্রতিটি শো প্রায় হাউসফুল, ফলে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রাজধানীর একাধিক সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে, সিনেমাটি দেখতে আসা দর্শকদের বড় অংশই পরিবারসহ এসেছেন। কেউ ট্রেলার দেখে, কেউ আবার লোকমুখে প্রশংসা শুনে ছুটে আসছেন প্রেক্ষাগৃহে।

স্টার সিনেপ্লেক্সে দেখা যায়, একটি পরিবার একসাথে ১৮ জন সদস্য নিয়ে ‘উৎসব’ দেখতে এসেছে। পঞ্চাশোর্ধ এক দর্শক জানালেন, “খুব ভালো লেগেছে, নতুন ধরনের সিনেমা। পরিবার নিয়ে একসাথে দেখার মতো একটি ছবি।”

তবে সবার ভাগ্যে টিকিট জোটেনি। এক তরুণ তার পরিবারের ৭ সদস্যকে নিয়ে এসেছিলেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে, কিন্তু টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে যান। বললেন, “আগে থেকেই সব বুকড। পরের শোয়ের টিকিটও নেই।”

জানা গেছে, পরবর্তী দুই দিনের জন্য আগাম বুকিংয়ের সব টিকিট শেষ। টিকিট সংকটে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি পরিচালকের সঙ্গে যোগাযোগ করছেন।

এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, “দর্শকদের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। তবে দুঃখজনকভাবে অনেকেই টিকিট পাচ্ছেন না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো, শো বাড়ানো হোক যেন দর্শকদের ফিরতে না হয়।”

Reneta

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ ছবির চিত্রনাট্য লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসিনেমাসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT