চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই বুদবুদের ধাক্কা থেকে কেউ রেহাই পাবে না: সুন্দর পিচাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
সুন্দর পিচাই গুগলের উপরে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগে যে অযৌক্তিক উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা নিয়ে সতর্ক করেছেন অ্যালফাবেট (গুগলের মূল প্রতিষ্ঠান) এর প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তিনি বলেন, এআই বুদবুদ ফেটে গেলে কোন প্রতিষ্ঠানই এর প্রভাব থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে না, গুগলও নয়।

আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলো খরচ কমানো ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে দ্রুত এআই প্রযুক্তি গ্রহণ করছে। গুগল নিজস্ব জেমিনি চ্যাটবট ও এআই চিপে বিপুল বিনিয়োগ করেছে, একইভাবে ওপেনএআই ও মাইক্রোসফটও এই প্রতিযোগিতায় রয়েছে।

এআই বুদবুদ ফেটে গেলে বিপদ!

সুন্দর পিচাই বলেন, আমি মনে করি, এআই বুদবুদ ফেটে গেলে কোনো কোম্পানি এর বাইরে থাকবে না, আমরাও না। ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা দেখেছি অতিরিক্ত বিনিয়োগ হয়েছিল, কিন্তু এখন কেউ ইন্টারনেটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলে না। এআইও তেমনই হবে। বর্তমান সময়টি যুক্তিবোধের পাশাপাশি কিছু অযৌক্তিকতারও সময়।

পিচাইয়ের মতোই গত মাসে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান স্বীকার করেন, এআই প্রযুক্তির কিছু অংশ বুদবুদময়।
এআই নিয়ে বুদবুদের গল্প লেখা প্রলুব্ধকর। আমি মনে করি বর্তমানে এআই-এর বাস্তবেই কিছু অংশ বেশ বুদবুদপূর্ণ।

অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোসও এই বিষয়ে মন্তব্য করেন। তার মতে, এআই এখন ‘শিল্পভিত্তিক বুদবুদ’-এর মধ্যে রয়েছে। এটি আর্থিক খাতের বুদবুদের মতো নয়। শিল্পভিত্তিক বুদবুদ সাধারণত ক্ষতিকর নয়; বরং সময়ের সাথে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সমাজ উপকৃত হয়।

কী এই ‘এআই বুদবুদ’?

বাজারে যখন বিনিয়োগকারীরা অতিমাত্রায় আশাবাদী হয়ে কোনো প্রযুক্তি বা কোম্পানির শেয়ার কিনতে থাকেন এবং তার মূল্য বাস্তবসম্মত সীমা ছাড়িয়ে যায়, তখন তাকে বুদবুদের পরিস্থিতি বলা হয়। ২০০০ সালে ডট-কম ক্র্যাশের সময় ইন্টারনেটভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারমূল্য আকস্মিকভাবে ধসে পড়েছিল। এআই খাতেও তেমন ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এআই-চালিত সাফল্যের ফলে গত সাত মাসে অ্যালফাবেটের বাজারমূল্য দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্তমান অস্বাভাবিক শেয়ারমূল্য বৃদ্ধি প্রকৃতপক্ষে জটিল ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং-এর ফল, যা এআই কেন্দ্রিক একটি আর্থিক বুদবুদের সৃষ্টি করেছে।

ট্যাগ: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাগুগলসুন্দর পিচাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন ঘিরে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা

পরবর্তী

৭ বছর পর হোয়াইট হাউসে অভ্যর্থনা পাচ্ছেন সৌদি যুবরাজ

পরবর্তী
সৌদি যুবরাজ ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ, হোয়াইট হাউসের অভ্যর্থনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বছর পর হোয়াইট হাউসে অভ্যর্থনা পাচ্ছেন সৌদি যুবরাজ

বন্য হাতি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে উখিয়াতে, স্থানীয়রা দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়াতে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু 

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT