অপরাধ

‘যেখানে যাই ঘটুক, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অধিকার নেই অভিযান চালানোর’

বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও কোন অধিকার নেই অভিযান চালানোর।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব হচ্ছে এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মব প্রতিরোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিষয়:আইনশৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…