লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে জনগণের ওপর আস্থা রেখে গণতান্ত্রিক ধারায় যোগ দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নানা উদ্যোগের কথা জানিয়ে বলেন, এ দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।






