চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি ঝামেলায় ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের ছবি, স্মার্ট লুক ও পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি জটিলতায় জড়িয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। পিয়ার্সের বিরুদ্ধে আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।

জানা গেছে, জঙ্গলের মধ্যে পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন অভিনেতা। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরের ১ নভেম্বর ঘটনাটি ঘটেছে।

ইতিমধ্যে ইয়োমিংয়ের ডিসট্রিক্ট কোর্টে পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পায়ে হেঁটে জঙ্গলের ‘থার্মাল’ অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারি ইয়েলোস্টোন আদালতে অভিনেতাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আমেরিকায় ‘আনহোলি ট্রিনিটি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন পিয়ার্স। শুটিংয়ের ফাঁকে সময় বার করে তিনি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে ঘুরতে যান। সেখানেই ঘটান এই ঘটনা।

ক্যারিয়ারের একাধিক ছবির মাঝে দর্শক পিয়ার্সকে মনে রেখেছেন ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের চরিত্রের জন্য। ১৯৯৫ সালে মুক্তি পায় ‘গোল্ডেন আই’। এ ছাড়াও ‘টুমরো নেভার ডাইজ়’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ় নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে তাকে জেমস বন্ড চরিত্রে দেখা গিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডপিয়ার্স ব্রসনানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT