বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার চারপাশে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করায় এখান আর তাতে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব নৌ দিবস উদযাপন অনুষ্ঠানের বক্তব্যের পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপির দাবীর প্রসঙ্গে এসময় আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে। তাই এখান আর ফিরে যাওয়ার সুযোগ নেই।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তামিম।

বিষয়:আইনমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…