আধিপত্য বিস্তার নিয়ে রাঙ্গামাটির লংগদুর ছোট কাট্টলীতে জেএসএস ও ইউপিডিএফের দু-গ্রুপের বন্দুকযুদ্ধের ঘটনায় কোন হতাহত পাওয়া যায়নি বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের খবর শোনা গেলেও এখনো হতাহতের কোন সত্যতা মেলেনি বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে লংগদুতে ছোট কাট্টলী এলাকায় দুটি পাহাড়ি গ্রুপের মধ্যে উভয় পক্ষে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
দুপক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে একটি টিম গেছে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা বলে জানিয়েছেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রচার করা চালালেও এখনো পর্যন্ত নিহতের কোনো রকম সত্যতা মেলেনি বলে তিনি জানান ।







