চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের গুইমারা এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি একে-২২ রাইফেল, গোলাবারুদ ও চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামতে নির্দেশ দেন। তবে নির্দেশ উপেক্ষা করে তারা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করা হয়। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।

এ ঘটনায় ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) গুলিবিদ্ধ হন। একই সময় ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামের দুজনকে আটক করা হয়। সেনাবাহিনীর দাবি, আটক রনেল চাকমা ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর হিসেবে কাজ করতেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি ব্যবহৃত কার্তুজ এবং বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আহত সাথোয়াই মারমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

Reneta

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ সদস্য আটকইউপিডিএফপার্বত্য চট্টগ্রামসেনাবাহিনীর অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

পরবর্তী

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

পরবর্তী
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT