চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে জানায়, আজ (৬ অক্টোবর) সোমবার ভোর ৫ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানের সময় ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পলাতক হন।

আইএসপিআর জানায়, পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গোলাবারুদ, দুইটি ওয়াকিটকি চার্জার, দুইটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র, ১৫টি ব্যানার এবং বিভিন্ন সরঞ্জামাদি। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা-বিরোধী স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করলেও, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ এবং এর অঙ্গসংগঠন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে স্থানীয় জনগণ ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে। এ কারণে পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরইউপিডিএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT