চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন বিষয়ে যা জানালেন রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ বা সবুজ সংকেত দেওয়া হয়নি। তফসিল ঘোষণার পর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ‘কথিত’ মনোনয়ন তালিকা প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়ানোর অপচেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

তিনি অভিযোগ করে বলেন, একটি চক্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার গোপন মিশনে কাজ করছে। তারা বিএনপিকে কলঙ্কিত করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং কিছু মিডিয়াকে এ কাজে ব্যবহার করছে।

রিজভী আরও বলেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। যোগ্য, দক্ষ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ডই নেবে। তফসিল ঘোষণার আগে কোনো প্রার্থী সম্পর্কে সিদ্ধান্ত হয়নি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে রিজভী বলেন, তিনি বারবার বলেছেন জনগণই বিএনপির শক্তির উৎস। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, তাদের সেবা করতে হবে।

Reneta

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না যাতে সাধারণ মানুষ বিরক্ত হয়। আমরা যদি জনগণের পাশে থাকি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন সিগন্যালচূড়ান্ত মনোনয়ননির্বাচনবিএনপিরুহুল কবির রিজভীসিনিয়র যুগ্ম মহাসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT