চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

অনুষ্ঠিত হলো ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন আয়োজিত চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ঋতু বন্দনায় ঐতিহ্যের অন্বেষণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্য এবং লোকসাহিত্যের নানান উপকরণ ও অনুষ্ঠানমালায় সাজানো হয় বর্ষ বিদায় ও বর্ষবরণের এ সাংস্কৃতিক আয়োজন। জারি নৃত্যের গান, ঝুমুর নৃত্যের গান, সমবেত গান, একক গান, কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে উৎসব মুখর একটি দিন। অন্যান্য উৎসবের চেয়ে পহেলা বৈশাখের উৎসবের আবেদন অত্যন্ত চিরায়ত। কারণ এই দেশ কৃষকের দেশ আর পহেলা বৈশাখ কৃষি ভিত্তিক আমাদের এই সমাজের উৎসব। একসময় আমাদের দেশে প্রায় শতভাগ মানুষ কৃষি নির্ভর ছিল। এই কৃষি ভিত্তিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের নারীরা। কারণ সেই বীজ বপন থেকে শুরু করে কৃষির প্রতিটি পর্যায়ে নারীরা অংশগ্রহণ করতো। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ সবাই মিলে এই উৎসব উপভোগ করতো।”

Banglabid

তিনি আরও বলেন,“সংস্কৃতি হলো সুন্দরের চর্চা। যখনই এই সুন্দরের চর্চা করতে গিয়ে বাঁধা এসেছে তখনই আন্দোলন গড়ে উঠেছে। আমাদের দেশে অন্যায় কখনো স্থায়ী হতে পারেনি, বার বার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। এই দেশে এক সময় ছিল সম্পদের প্রাচুর্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভাগ্যের অন্বেষণে এ দেশে আসতো। বিভিন্ন ঐতিহাসিক কারণে আজ আমরা পিছিয়ে পরা একটি দেশ। কিন্তু আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সেই হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো।”

এসময় তিনি বলেন,“বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। ঐক্যের মাধমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে চাই। সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থ। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমাদের সরকার দিন রাত কাজ করছে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা ও শ্রীমতী মানু ভার্মা, প্রখ্যাত গবেষক অধ্যাপক গোলাম মুস্তাফা এবং বাচসাসের সাবেক সভাপতি ও কবি রাজু আলীম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষনিতাই রায় চৌধুরীবর্ষ বিদায়বাংলা নববর্ষবৈচিত্রলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT