চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই প্যানেলেরই ডাক পেয়েছেন, নিরব বলছেন ‘টাইম নাই’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
বিনোদন
A A
নিরবের পেছনের দিক থেকে দেখা, তিনি সাদা শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে সুপরিচিত শিল্পীদের ডিপজল-মিশা ও অমিত হাসান-নিপুন দুই প্যানেল থেকেই যোগাযোগ করছে। কেউ সাড়া দিচ্ছেন, আবার শাকিব খান, অনন্ত জলিল থেকে সর্বশেষ নিরব নির্বাচনের বিষয়টি এড়িয়ে গেলেন।

শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব। দম ফেলারও সময় নেই। দিন দুপুর থেকে মধ্যে রাত পর্যন্ত বিভিন্ন শুটিংয়ের কাজে অংশ নিতে হচ্ছে তাকে। শুক্রবার রাত দুইটা নাগাদ যখন নিরবের সঙ্গে কথা হচ্ছিল, এই নায়ক তখন বলছিলেন একটি ফ্যাশন হাউজের ফটোশুটের শুটিং সেরে বাসায় ফিরে মেকআপ তুলছেন।

নিরবের এই ব্যস্ততা দৈনিক। তার ভাষ্য, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তাই এই সেক্টরে আমার আবেগ মিশে আছে। দুই ঈদ এলে ফ্যাশন হাউজগুলো বেশি ব্যস্ত হয়। দীর্ঘদিন ধরে এই সেক্টরের মানুষদের সঙ্গে আমার আন্তরিকতার সম্পর্ক। তারা ডাকলে আমার পক্ষে না বলা সম্ভব না। প্রতিদিনই শুট করতে হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের শো-তে অংশ নিতে হচ্ছে। আল হারামাইন সুগ্ধির সঙ্গে জড়িত। সেটির কাজে সারাদেশে যাচ্ছি।

Banglabid

১৮ মার্চ থেকে ‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিংয়ে মংলায় যাচ্ছেন নিরব। সপ্তাহখানেক সেখানে থাকবেন। ঈদের পরেই দেশের বাইরে যাবেন তিনি।

নিরব বলেন, প্রতিদিন এতো এতো কাজ করছি এর মধ্যে আসলে শিল্পী সমিতির নির্বাচন করার টাইম নাই। আমাকে দুই প্যানেল থেকেই ডেকেছিল। কিন্তু আমার পক্ষে নির্বাচনে অংশ নেয়ার মতো সময় নেই। কারণ ওটা আমার কাজ না। আর কী হবে নির্বাচন করে? সেই পরিবেশটাও এখন নেই।

২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা শিল্পী সমিতির নির্বাচন। ইতোমধ্যে একাধিক প্যানেল থেকে শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এর জেরে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও পেইজে পক্ষে বিপক্ষে কটু মন্তব্য করে সমালোচনার জন্ম দিচ্ছে। ফলে দর্শকদের মাঝে নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।

Reneta

নিরব বলেন, বিদেশ গেলে প্রবাসীরা মুভির খবর নিতো। এখন বলে শিল্পী সমিতির খবর কী? সাধারণ মানুষ ভাবে এফডিসিতে আর শুটিং হয়না, নির্বাচন হয়। এটা শুনে মোটেও ভালো লাগে না। বিষয়টি জানার পর আমি নিজেই বিব্রত হই এবং আমি জানি, যারা কাজ করে তারা অনেকেই হয়।

নিরব তার অভিজ্ঞতার আলোকে বলেন, আমি মনে করি কাজ এবং নির্বাচন যদি দুটির যে কোনো একটি অপশন নিতে বলা হয়, তাহলে আমি এদিক সেদিক না ভেবে আগে কাজকে বেছে নেব। একযুগের বেশি আমার ফিল্ম ক্যারিয়ার, নিজেও নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু সত্যি বলতে এই সমিতি কখনো আমার কাজে লাগেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নিরবমডেললিড বিনোদনশিল্পী সমিতিশিল্পীদের নির্বাচনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT