চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির মঞ্চে উঠেও সিনেপ্লেক্স চাইলেন নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আমন্ত্রিত হয়ে কুষ্টিয়ার খোকসায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক নিরব! আর রাজনীতির মঞ্চে দাঁড়িয়েও এই নায়ক সিনেমার কথাই বললেন! 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় রিপন হোসেন নামের এক নেতার আমন্ত্রণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নিরব। এসময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রাজনৈতিক অনুষ্ঠান হলেও সেখানে নিরব হোসেন সিনেমা নিয়ে আলাপ করেন। মঞ্চে দাঁড়িয়ে নিরব বলেন, আমি সিনেমার মানুষ। যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। খোকসার এই অঞ্চলে যেন অবশ্যই একটি সিনেপ্লেক্স করা হয়। তাহলে দর্শকরা উপকৃত হবেন।

তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা যেটাই হোক তাতে এখানে এসে মানুষ সুন্দর পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন। যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন আমার মনে হয়, তাদের জন্য যদি সুন্দর সিনেমা হল করে দেয়া হয়, তাহলে তারা পরিবার নিয়ে এসে আমাদের সিনেমাগুলো শান্তিতে উপভোগ করতে পারবেন।

বক্তব্য দেয়ার সময় নিরব যোগ করে বলেন, রিপন ভাইকে আহ্বান জানাবো, এই অঞ্চলে মানুষদের যেন সিনেপ্লেক্সের ব্যবস্থা করে দেয়া হয়।

চিত্রনায়ক নিরব বলেন, এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসচিত্রনায়কনিরবলিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: বিবিসি

জীবনের ঝুঁকি নিয়ে বাইকারদের পাকিস্তানে ইরানি তেল পাচার

জুন ১৭, ২০২৬

বায়ুদূষণের অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, খারিজ চায় ট্রাম্প প্রশাসন

জুন ১৭, ২০২৬

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT