বিনোদন

নিরব এবার ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত

নিরব ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে পরিচিত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে পরিচিত, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মডেলিং দিয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন নিরব। এরপর নিয়মিত হন অভিনয়ে। আজকাল তার ব্যস্ততা সিনেমা ঘিরে। এর ফাঁকে নানা পণ্যের প্রচারে নিয়মিত দেখা যায় ঢাকাই সিনেমার আব্বাস খ্যাত এই নায়ককে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিরব যুক্ত হলেন ভারতীয় নামী ব্র্যান্ড দ্য ম্যান কোম্পানির ফ্রাঞ্চাইজ দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের সঙ্গে। ভারতীয় এ পণ্যের বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এই নায়ক।

দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে এই তথ্য জানায়। কোম্পানি থেকে জানানো হয়, ‌অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি নিরব হোসেন আমাদের দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

মার্সেলা ডিসট্রিবিউশন লিমিটেড উপমহাদেশের স্বনামধন্য এই কোম্পানিটি বাংলাদেশে নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটি মনে করে, নিরবের মাধ্যমে বাংলাদেশের পুরুষদের আরও অত্যাধুনিক প্রেজেন্টেশনে ভূমিকা রাখতে পারে এবং মার্সেলার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে দ্য ম্যান কোম্পানির পণ্যের প্রচারে সহায়তা করবে। আমাদের বিশ্বাস উভয় পক্ষের ভবিষ্যৎ যাত্রা অত্যন্ত ফলপ্রসূ হবে।

নিরব বলেন, ‘আরও একটি নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতার অপেক্ষা। আশা করছি ভালো কিছু হবে। যেহেতু আমি ফ্যাশন ও ফিল্মের মানুষ। আমার বিশ্বাস আমার মাধ্যমে মানুষ সেরা পণ্যের সেরা প্রচার পাবে।

বিষয়:নিরব ভারতীয় পণ্য শুভেচ্ছাদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…