চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা শ্রমিকদের গল্পের ছবিতে নিরব-অপু, পেল মুক্তির অনুমতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

পাহাড়ের চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত ছবি ‘ছায়াবৃক্ষ’তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নিরব ও অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটির মুক্তির অনুমতি পেয়েছে।

বুধবার (৪ অক্টোবর) ছবিটির আনকাট সেন্সর সনদ লাভ করে। জানিয়েছেন এর প্রযোজক অনুপ বড়ুয়া। তিনি জানান, মুক্তির সব প্রস্তুতি নিয়েছেন। যদি ডেট পান তাহলে দুর্গা পূজায় মুক্তি দিতে পারবেন।

২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু দুজনেই ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

অনুপম কথাচিত্র প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খান।

এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করেছেন নিরব। এই প্রথম তিনি একজন চা-বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন।

তিনি বলেন, চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো ছবিটি দারুণ হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআজম খানইকবাল বাবুএলিনা শাম্মিকাজী নওশাবা আহমেদছায়াবৃক্ষজাহিদডননিরববড়দা মিঠুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT