চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত, আহত ৫

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
৬:৫১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক নারীসহ ৯ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক। নিহতরা হলেন: উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪), এক জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদেরকে প্রথমিকভাবে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এতথ্য নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই এক নারীসহ ৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৫জন। খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বজ্রপাতবজ্রপাতে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT