বিনোদন

আইস্ক্রিনে আসছে শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম

‘নীল জলের কাব্য’ আসছে ১৬ নভেম্বর

শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মের প্রচারচিত্র, দুই ব্যক্তি সমুদ্রের পাশে হাতে হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মের পোস্টার, যেখানে দুই ব্যক্তি সমুদ্রের পাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিনোদনের স্মার্ট দুনিয়া আইস্ক্রিনে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে।  

‘নীল জলের কাব্য’ মুক্তি উপলক্ষে আইস্ক্রিন কর্তৃপক্ষ একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন এক দম্পতি।

পরিচালক বলেন, এই কনটেন্ট দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। সাধারণ দর্শক কনটেন্টটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করেছেন শিহাব শাহীন।

‘নীল জলের কাব্য’ প্রসঙ্গে পরিচালক বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি ওত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়।

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ‘নীল জলের কাব্য’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ১৬ নভেম্বর আই স্ক্রিনের পর্দায় দেখা যাবে।

বিষয়:আইস্ক্রিন আফরান নিশো ওয়েব ওয়েব ফিল্ম নিশো নীল জলের কাব্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…