আন্তর্জাতিক

রাস্তায় আবর্জনা পরিষ্কারের কাজে স্পাইডারম্যান!

রাস্তায় স্পাইডারম্যানের পোশাক পরা ব্যক্তি আবর্জনা পরিষ্কার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় স্পাইডারম্যানের পোশাক পরা ব্যক্তি আবর্জনা পরিষ্কার করছে, আশেপাশে মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে পরিবেশ দূষণ নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিবেশ সুরক্ষায় নানা দেশ বিভিন্ন উদ্যোগ নিলেও তেমন ফলপ্রসূ হচ্ছে না। তবে এরইমধ্যে নাইজেরিয়ায় দেখা গেলো এক পরিবেশকর্মীর ব্যতিক্রম কার্যক্রম। পরিবেশ দূষণ রোধ করতে স্পাইডারম্যান সেজে কাজ করছেন তিনি।

সিনেমার সুপার হিরো চরিত্র স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় আবর্জনা পরিষ্কার করা পরিবেশকর্মীর নাম জোনাথন ওলানলোকুন। পরিবেশ সুরক্ষায় ২০০৪ সাল থেকে কাজ করা জোনাথন নাইজেরিয়ার ওসুনে ওসোগবো শহরে একজন সুপার হিরো হিসেবে পরিচিত।

তিনি বলেন, অনেক স্থানীয় জনপ্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনায় সংগ্রাম করে গেলেও তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজটি গুরুত্বের সাথে করার আহ্বান জানান তিনি।

বিষয়:পরিবেশ সুরক্ষা স্পাইডারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…