বিনোদন

‘স্পাইডারম্যান ফোর’-এ থাকছেন টোবি?

'স্পাইডারম্যান ফোর'-এ ফিরতে পারেন টোবি ম্যাগুয়ার!

স্পাইডারম্যান চরিত্রের তরুণ অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পাইডারম্যান ফোর-এ থাকছেন টোবি? এই ছবি তরুণ অভিনেতার স্পাইডারম্যান চরিত্রের।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্পাইডারম্যান ফোর’-এ ফিরতে পারেন টোবি ম্যাগুয়ার, নির্মাণ করবেন স্যাম রাইমি! এমন গুঞ্জনই রটেছে এই ফ্র্যাঞ্চাইজির আরেক তারকা থমাস হ্যাডেন চার্চের এক বক্তব্যকে কেন্দ্র করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টোবি ম্যাগুয়ারের ফ্র্যাঞ্চাইজিতে ফেরা প্রসঙ্গে চার্চ বলেন, ‘আমার মনে হয় স্যাম আরেকটি স্পাইডার-ম্যান নির্মাণ করবেন টোবিকে নিয়ে। তারা সেখানে আমার জন্য একটি অপশন রাখবেন। সেটা হবে স্পাইডারম্যান ফোর। তারা আমাকে ফেরার সুযোগ দিবেন। এটা যদি হয়, তাহলে দারুণ হবে।।’

‘স্পাইডার-ম্যান ফোর’ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। স্পাইডারম্যানের এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবে উলভারিন টুইস্ট, এমন খবরও রটেছে। তবে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি নির্মাতার তরফ থেকে।

তবে এক সাক্ষাৎকারে স্যাম রাইমি বলেছিলেন, ‘টোবিকে ভালোবাসি। তার সঙ্গে আবারও কাজ করতে চাই। সেটা স্পাইডারম্যান কিনা নিশ্চিত নই। তবে সেটা যদি স্পাইডারম্যান মুভি নাও হয়, তাও তার সঙ্গে আবার কাজ করতে চাই, অন্য কোনো চরিত্র নিয়ে।’-হিন্দুস্তান টাইমস

বিষয়:অভিনয় সিনেমা স্পাইডারম্যান হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…