চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পাইডার-ম্যান’ করতে গিয়ে প্রেম, অতঃপর বাগদান সারলেন এই জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্জাইজি জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ারও ছবি।

সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তারা সব সময়। তবে এবার যেন নিজেদের বাগদানের খবর প্রকাশে কিছুটা কার্পণ্য করছেন এই জুটি।

সম্প্রতি গোল্ডেন গ্লোবসের আসরে গুঞ্জন রটেছে, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।

৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের।

টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশে তারা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদযাপন করেছেন এ তারকাজুটি।

‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তারা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তারা?

Reneta

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তারা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।- পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেন্ডায়াটম হল্যান্ডবাগদানলিড বিনোদনসিনেমাস্পাইডারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT