ক্রিকেট

নেদারল্যান্ডস জিতলে ‘অঘটন’ হবে না

নেদারল্যান্ডস ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডস ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে, অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়রা হতাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছিল নেদারল্যান্ডস। শনিবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ডাচরা। লঙ্কানদের হারালে সেটা ‘অঘটন’ হবে না, বলছেন ডাচ অলরাউন্ডার তেজা নিদামানুরু।

শনিবার লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে লঙ্কানদের বিপক্ষেও জয়ের কথা বলেছেন ২৯ বর্ষী নিদামানুরু। উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয়ের পর লংকারদের বিপক্ষেও একই কাজ করতে চান তারা।

বিশ্বকাপ বাছাইয়ে লঙ্কানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান ডাচরা। সংবাদ সম্মেলনে নিদামানুরু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বাছাইপর্বে আমরা বেশকিছু ম্যাচ খেলেছি, তবে আমরা জিততে পারিনি। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ভালো খেলতে এসেছি। যদি ভালো করতে পারি, আমি সেটাকে অঘটন বলতে চাই না।’

এদিকে কুশল মেন্ডিসদের পক্ষে কথা বলতে এসেছিলেন দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ। তিনি বলছেন ভুল থেকে শিখার কথা। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা তারুণ্য নির্ভর দল নিয়ে খেলছি, তারা ভুল করছে এবং সেখান থেকে শিখবে।’

‘তরুণ বোলারদের একটি দল নিয়ে খেলছি, সুতরাং তারা ভুল করতে বাধ্য। সামনে এগিয়ে যাওয়ার রাস্তা হল ভুল থেকে আমরা কি শিখেছি। আমরা ৯টি ম্যাচের একটি আসর খেলছি। খেলোয়াড়দের এখান থেকে শিখে উন্নতি করার যোগ্যতা আছে, কারণ নিঃসন্দেহে আমরা একটি সমর্থবান দল পেয়েছি।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নাভিদ নিদামানুরু নেদারল্যান্ডস লক্ষ্ণৌ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…