চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ‘নতুন প্রেমিকা’ তুরিনিকে নিয়ে তোলপাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিখ্যাত মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাববিস্তারী ব্যক্তিত্ব জেসিকা তুরিনি এখন ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে। তার প্রতি বাড়তি মনোযোগের কারণটা নেইমার। খবর, মিস এসপিরিতো সান্তোতে প্রতিদ্বন্দ্বিতা করা সুন্দরীর প্রেমে মজেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়।

ব্রাজিলের এসপিরিতো সান্তো অঞ্চলের রাজধানী ভিটোরিয়া শহরে ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০ বর্ষী তুরিনি। কাতার বিশ্বকাপে গ্যালারিতে উদ্দাম উপস্থিতি ছিল তার। নেইমারের গোল উদযাপনে তার প্রকাশভঙ্গী মনোযোগ কেড়েছিল। স্টেডিয়াম ৯৭৪-এ নেইমার পেনাল্টিতে গোল করার পর তার স্বাক্ষরিত জার্সির প্রতীকে চুম্বন করে লাইমলাইটে আসেন তুরিনি।

নববর্ষ উদযাপনে প্যারিসে গিয়েছেন অনেক বিখ্যাত তারকাই। নেইমার যাদের অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রিত ছিলেন তুরিনিও। গত ২৭ ডিসেম্বর ব্রাজিলের এ মডেল প্যারিসে পৌঁছান। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে অবশ্য সেটি নিজেই জানিয়েছিলেন।

তুরিনি সাও পাওলোতে থাকেন। গো-কার্ট রেস এবং সার্ফিং তার পছন্দের। তার লিংকড ইন প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, পারিবারিক ব্যবসা অটোমেশন কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

ব্যক্তি জীবনে তুরিনি অত্যন্ত ধার্মিক এবং নিজেকে যিশু খ্রিস্টের দাস, যিশুর প্রেমে মশগুল এমনটা গণমাধ্যমে জানিয়েছেন। যিশু শিরোনামের একটি ইনস্টাগ্রাম হাইলাইটসও আছে তার। যেখানে গির্জায় পরিদর্শন এবং অন্য সবকিছুর মধ্যে প্রার্থনা করছেন এমন ছবিও আছে।

Reneta

সমাজকর্মী হিসেবেও পরিচিত তুরিনি। ২০২০ সালে করোনা মহামারির সময় গৃহহীনদের খাওয়ানো এবং পোশাক দেয়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী সংখ্যাও চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে ১,১১,০০০-এর অধিক অনুসারী তার কর্মকাণ্ডের পেছনে ছোটেন।

গত বুধবার ফ্রান্সের প্যারিসে থাকাকালীন ব্রাজিলিয়ান মডেল কিছু ছবি পোস্ট করেছেন। নেইমার ও তার পিএসজির সতীর্থদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন, তার এমন ছবি মনোযোগ কেড়েছে। তাতেই কথা রটেছে, তুরিনি ৩০ বর্ষী স্ট্রাইকারের প্রেমের টানেই প্যারিসে ছুটেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিপ্যারিসব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT