ফুটবল

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতির

নেইমার ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি সান্তোস দলের জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার সান্তোস দলের জার্সি পরা ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান কাপে রেমোর বিপক্ষে সান্তোসের ম্যাচের পর এক বিশৃঙ্খলার সৃষ্টি হয় নেইমার এবং প্রতিপক্ষ দলের মধ্যে। ম্যাচের পর রেমোর সভাপতি নেইমারের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেন। এমনকি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে বলেন তিনি একজন ‘নীচ প্রকৃতির লোক।’

ব্রাজিলের বেলেমে বিরতির পর নেইমারের অ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন রনি। ফলে সান্তোস দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে। ম্যাচ শেষে দলদুটি ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় উত্তেজনা বেড়ে যায়। খেলা শেষে নেইমার ‘বাদ, বাদ’ বলে চিৎকার করে রেমোর ম্যানেজমেন্ট ও কর্মীদের উস্কে দেন।

রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা নেইমারের আচরণের সমালোচনা করে প্রথমে মজা করে বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত প্রচার ছিল রেমোর জন্য।’

তবে তিনি নেইমারকে নিয়ে বেশ সমালোচনাও করেছেন। ক্লাবটির সভাপতি বলেছেন ‘ঐ নীচ প্রকৃতির নেইমার, যাকে বহু বাচ্চা আদর্শ মানে। তার কর্মকাণ্ড আমরা বুঝি, এবং সেটা আমাদের বিদ্রূপ পরিস্থিতিতে ফেলে। ঐ লোকটার মতো একদল নীচ প্রকৃতির লোককে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য আমরাই দায়ী।’

এদিকে, নেইমার রেমো সমর্থকদের কাছ থেকে পাওয়া অপমানকে হালকাভাবে নিয়েছেন। তিনি ব্যঙ্গ করে লিখেছেন ‘ভালোবাসার জন্য ধন্যবাদ, বেলেম।’

বিষয়:নেইমার ব্রাজিল সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…