ফুটবল

২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিলের ‘দরকার’ নেইমারকে

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জার্সি পরা অবস্থায় মাঠে উদযাপন করছেন, তার হাত প্রসারিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২২ বছর কেটে গেলেও মিশন হেক্সা সম্পন্ন হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার নজর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে। তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে দরকার বলেই মনে করছেন সতীর্থ রদ্রিগো।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর জয় পেয়েছে ডোরিভাল জুনিয়রের দল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে গোল করে দলকে জেতানো রদ্রিগো বলেছেন, ‘নেইমার আমাদের তারকা, সে সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভূত হয় সেটা সবাই জানে।’

গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের লিগামেন্ট ও মেনিসকাসে চোট পান নেইমার। ১১ মাস আগে অস্ত্রোপচারও করা হলেও এখনও পুরোপুরি সেরে উঠেননি আল হিলাল তারকা। তবে কবে নাগাদ ফিরতে পারে সেটি এখনও অজানা।

২৩ বর্ষী রদ্রিগো বলছেন, ‘বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব দলে চাই।’

‘আমরা সব সময় একে অপরকে বার্তা দিই। তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি অসাধারণ এক সতীর্থ। এমন একজন মানুষ, যার বিষয়ে কারও মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ।’

বিষয়:২০২৬ সালের বিশ্বকাপ বাছাই নেইমার ব্রাজিল রদ্রিগো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…