চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারা ম্যাচে রাগলেন নেইমার, উত্তপ্ত পিএসজি ড্রেসিংরুম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপেকে ছাড়াই দল সাজাতে হয়েছে কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে। মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। শনিবার রাতে পিএসজি ৩-১ গোলে হেরেছে। মোনাকোর বিপক্ষে পরাজয়ের পর নেইমারদের খেলা নিয়ে বিতর্কের সুর তোলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, নেইমারদের খেলায় আগ্রাসন ছিল না বলে প্রশ্ন তোলেন ক্যাম্পোস। সেই কথার জের ধরে ম্যাচের পর ড্রেসিংরুমে ক্যাম্পোসের সঙ্গে কথা কাটাকাটি হয় নেইমারের। পরে তার সঙ্গে যোগ দেন স্বদেশী তারকা মারকুইনহোস। তারা পর্তুগিজ ভাষায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

নেইমার দাবি করেন আগ্রাসনের জন্য খেলায় হারেনি পিএসজি। তিনি অবশ্য অন্য কয়েকজনের দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন বলেও খবর হচ্ছে।

সেই ঘটনার পর ড্রেসিংরুমে সতীর্থদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অধিনায়ক প্রেসনেল কিমপেম্বে। বলেছেন, ‘যাকিছুই ঘটুক বা হয়েছে সব ভুলে আমাদের আসলে এক হয়ে থাকতে হবে। আমরা এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি ঐক্যবদ্ধ থাকা। সকলের প্রতি এটাই আমার বার্তা।’

মঙ্গলবার ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে পিএসজি। তার আগে দলের টানা হার, মেসি-এমবাপের চোটের দুশ্চিন্তার সঙ্গে উঠে এলো ড্রেসিংরুমে অখুশি হাওয়ার খবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT