ফুটবল

ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোয় ‘বন্ধু’ মেসিকে ধন্যবাদ নেইমারের

ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোয় ‘বন্ধু’ মেসিকে ধন্যবাদ নেইমারের

আর্জেন্টিনা জার্সিতে ইতি টানলেন লিওনেল মেসি। শেষ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্টে জয় সঙ্গী করেছেন ৩-০ গোলে। ঝলমলে বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন তার বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র।

বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮৫ হাজার দর্শকের সামনে দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন মেসি। এরপর আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ককে ঘিরে আবেগঘন বার্তা দিচ্ছে সাবেক-বতর্মান সতীর্থের অনেকেই। বার্সেলোনা এবং পিএসজিতে সাবেক সতীর্থ নেইমারও আবেগের ডালা খুলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসেন, তারা এই বছরগুলোতে আপনাকে উপভোগ করেছেন। আজ আপনার জাতীয় দল, আপনার দেশের জার্সি পরে শেষ ম্যাচ, আশা আজকের এই শ্রদ্ধাঞ্জলি আপনাকে আনন্দিত করবে।’

‘শুধু আর্জেন্টিনাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছে না, ফুটবলের জন্য আপনি যা কিছু করেছেন তার জন্য সারাবিশ্ব আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ, আপনার বিপক্ষে খেলাটা ছিল এক বিরাট সম্মান এবং আপনার পাশে থেকে ইতিহাস গড়াটা ছিল তার চেয়েও বেশি। ধন্যবাদ লিও মেসি।’

বিষয়:আর্জেন্টিনা নেইমার মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…