ফুটবল

নেইমার ছাড়াই ‘বেশ চলবে’ পিএসজি

নেইমার ছাড়া পিএসজি ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ছাড়া পিএসজি দলের একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটে পড়া নেইমারের অনুপস্থিতি পিএসজির পারফরম্যান্সে আরও উন্নতি ঘটাবে, বলছেন ফরাসিদের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টোফার ডুগ্যারি। নেইমারকে চোটে পড়ার আগেই বাদ দেয়া উচিত ছিল বলেও মত তার।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ডুগ্যারি বিশ্বাস করেন নেইমার ছাড়া পিএসজি ‘আরও ভারসাম্যপূর্ণ’ দল হবে, ‘ক্রিস্তোফার গালতিয়েরের জন্য নেইমারকে ছাড়া এটি একটি সুবর্ণ সুযোগ, কারণ আজ অথবা কাল তাকে ছাড়ার সাহস পিএসজি বসকে দেখাতে হবে। এটাই একমাত্র সমাধান। পাঁচজনকে পেছনে এবং দুজনে সামনে দিয়ে এই দলটি অনেকবেশি ভারসাম্যপূর্ণ। গালতিয়ের ভাগ্যবান যে নেইমার ইনজুরিতে।’

১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। লিগামেন্টের চোটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় রেকর্ড ট্রান্সফারে পার্ক ডে প্রিন্সেসে আসা ৩১ বর্ষী তারকাকে। প্রায় ৪ মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। গ্রীষ্মের দলবদলে নেইমারের নাম উঠবে বলেও খবর আসছে।

বিষয়:নেইমার জুনিয়র পিএসজি ফ্রান্স ব্রাজিল লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…