চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তির ধারার সুবিধায় ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০২, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা নেইমারের ২০২৫ পর্যন্ত পিএসজিতে চুক্তি থাকলেও নতুন কোচের অধীনে নতুন প্রজেক্টে তার থাকা অনিশ্চিত বলেই খবর বেরিয়েছিল। বার্সেলোনায় তিনি ফিরতে পারেন- এমন কথাও জোরালোভাবেই শোনা গিয়েছিল। চেলসি এবং জুভেন্টাসও তাকে দলতে নিতে আগ্রহী ছিল।

তবে সবাইকে অবাক করে দেয়ার মতো তথ্যই এবার জানা গেল। যাকে বিক্রি করা হবে বলে সবাই ধরে নিয়েছিল, সেই নেইমারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছে পিএসজি। নতুন চুক্তি অনুযায়ী প্রতি বছর ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের বেতন হবে ২৪ মিলিয়ন পাউন্ড।

নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পরও একটি স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছে, নেইমারের এমন পদক্ষেপ নেয়াকে সম্ভবত পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে হতাশ করবে। কারণ ফ্রেঞ্চ ক্লাবটির নেতারা নেইমারকে বিক্রি করতে আগ্রহী।

এরপরও নেইমার ঠিক কী কারণে পার্ক ডে প্রিন্সেসে থেকে যেতে পারছেন, সেই প্রেক্ষাপট টানতে গেলে পেছনের ঘটনা অবতারণা করতে হবে। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে ৩০ বর্ষী ফুটবলারকে কিনে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়েছিল পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত ছিল। সেই চুক্তির একটি ধারা সক্রিয় হয়ে যাওয়ার কারণে তার প্যারিসে থাকার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেল।

ফরাসি একটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, চুক্তিতে উল্লেখ ছিল ২০২২ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর পিএসজিতে তার মেয়াদ আরও স্বয়ংক্রিয়ভাবে দুই বছরের জন্য বাড়বে। চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়ে গেছে।

গত মৌসুমে পিগ ওয়ানে ২২ ম্যাচে ১৩টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গোড়ালির ইনজুরিতে তিনি ভুগেছিলেন। তাই বেশ কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। আগামী দিনগুলোতে ফিটনেস ঠিক রাখার পাশাপাশি পারফর্ম করার চ্যালেঞ্জটা তাই নেইমারের সামনে থাকছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT