চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। উপহার হিসেবে নেইমার নিজের বর্তমান ক্লাব সান্তোসের জার্সি পাঠিয়েছেন। আর্জেন্টাইন মহাতারকার পাশাপাশি তার তিন ছেলে মাতেও, বিয়েগো এবং সিরোর জন্যও ক্লাবটির ১০ নম্বর জার্সি পাঠানো হয়েছে।

মেসির তিন ছেলের হাতে ধরা সেই জার্সির ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক, যার মূল্য অপরিমেয়। সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।’

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। দুজনের বয়সে পার্থ্যক থাকলেও, তারা সেই ব্যবধান ঘুচে পরস্পরকে বন্ধু হিসেবে উল্লেখ করে আসছেন। ২০১৪-১৫ মৌসুমটা ছিল দুজনের বার্সার জার্সিতে ঐতিহাসিক মুহূর্ত, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল’রে মিলিয়ে জেতেন শিরোপার ট্রেবল। কাতালুনিয়ানদের হয়ে তারা জিতেছেন ৮টি শিরোপা।

লুইস সুয়ারেজকে নিয়ে গড়ে তোলেন ‘এমএসএন’ ত্রয়ী। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি জমান। কিন্তু মেসির সঙ্গে ২০২১ সালে আবারও জুটি গড়েন পিএসজিতে। বর্তমানে দুজনের কেউ আর খেলছেন না ইউরোপের কোনো ক্লাবে। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে এবং নেইমার খেলছেন শৈশবের ব্রাজিলীয় ক্লাব সান্তোসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি

মে ২৪, ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে রাখা হয়েছে ‘মার্কেটিং’য়ের জন্য

মে ২৪, ২০২৬

সংবাদ সম্মেলন থেকে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

মে ২৪, ২০২৬

সৌদি-বাংলাদেশ বাণিজ্যে নতুন গতি আনতে উদ্যোগ নেবে সরকারের

মে ২৪, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য: কৃষিমন্ত্রী

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT